দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৬:০১:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার  মোগলাবাজার থানার সোনারগাঁও আবাসিক এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: