চারদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চারদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৭:৩৭:২৮ পূর্বাহ্ন

চারদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ

ফাইল ছবি


চারদিনের সফরে আগামীকাল ১৬ই ফেব্রুয়ারী সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

গত ১৪ই ফেব্রুয়ারী এমপির ব্যাক্তিগত সহকারী সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়।

সফরসূচিতে জানানো হয় শুক্রবার সিলেট পৌছে বিকেল ৩:০০ ঘটিকায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিলেটস্হ কম্পানিগন্জ সমিতির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।

পরেরদিন শনিবার গোয়াইনঘাট উপজেলার আনফরের ভাঙা ব্রীজ নির্মানকাজের পরিদর্শন শেষে নবগঠিত বিছনাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন। পরে বিকেলে নব গঠিত রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অংশ নেয়ার কথা রয়েছে।

রবিবার গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাও- জিসি ভায়া জলুরমুখ বাজার রাস্তার পুর্ণবাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সকাল সাড়ে ১০ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যাবস্হাপনা কমিটির সভায় অংশগ্রহণ করবেন।

পরেরদিন সোমবার বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন। পরে দুপুর ২ ঘটিকায় হযরত শাহজালাল (রহ) ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন। বিকেলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের বর্ধিত সভা শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: