সিলেটে এম এ জি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সিলেটে এম এ জি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০২:৪৩:০৪ পূর্বাহ্ন

সিলেটে এম এ জি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

জেনারেল এম এ জি ওসমানী।


মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা বঙ্গবীর জেনারেল মোহম্মদ আতাউল গণি (এমএজি) ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেটের বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ।

কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত।

২৯ ফেব্রুয়ারি দিনব্যাপী ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর এমএজি ওসমানী দাতব্য চিকিৎসালয়, স্মৃতি জাদুঘর ও গণগ্রন্থাগরে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির এবং সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও একজন রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়দ আহমদ বহলুল।

এম এ জি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তার বাবা খান বাহাদুর মফিজুর রহমান ও মা জোবেদা খাতুন। মেধাবী ওসমানী ১৯৩৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় ব্রিটিশ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এ অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাঁকে প্রাইটোরিয়া পুরস্কার প্রদান করে।

১৯৩৯ সালে এমএজি ওসমানী রয়েল আর্মড ফোর্স ক্যাডার হিসেবে যোগদান করেন। ১৯৪২ সালে তিনি মেজর পদে উন্নীত হন এবং তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজরের পদমর্যাদায় ভূষিত হন।

১৯৬৬ সালে অবসর নেওয়ার পর ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সালের নির্বাচনে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সেনাপ্রধানের পদ গ্রহণ করেন। যুদ্ধ পরিচালনায় তিনি রণাঙ্গনকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। তার নেতৃত্বে মুক্তিবাহিনী সুসংগঠিতভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্বাধীনতাকে ত্বরান্বিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: