সৌদি আরবে মাটি ধসে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দুইজন নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সৌদি আরবে মাটি ধসে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দুইজন নিহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৩:৪৬:২৪ পূর্বাহ্ন

সৌদি আরবে মাটি ধসে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের দুইজন নিহত


সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির কাজের একটি  সাইটে কাজ করতে গিয়ে মাটি  চাপায় নাছির উদ্দীন ও তেরা মিয়া নামে  দুই  বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন।আহত হয়েছে নুরুল আমিন ও রাজিব মিয়া নামে আরো দুই প্রবাসী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়  সৌদি আরবে রিয়াদে বলিবার্ড  একটি কাজের সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপা পরে  এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।আহত আরো দুই বাংলাদেশী প্রবাসীরা হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।

নিহত নাছির উদ্দীনের পিতা  ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একই  সাইটে  কাজ করতে গিয়ে  মাটি চাপায়  পড়ে নাছির উদ্দীন ও  তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।  এ দুর্ঘটনায় আহত  নুরুল আমিন ও রাজিব মিয়া  বর্তমানে  চিকিৎসাধীন আছে। তার ছেলের লাশ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: