দেশে এসেই আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দেশে এসেই আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৫:২২:২৮ পূর্বাহ্ন

দেশে এসেই আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

দেশে এসেই আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী।


এক সপ্তাহের সরকারি সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ১১টায় এসেই ছুটে গেলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সড়ক দুর্ঘটনায় আহত সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ আজবাহার আলী, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমানকে দেখলেন। এসময় আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: