গোয়াইনঘাট ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ক্যালেন্ডার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ক্যালেন্ডার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৯:১৫:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ক্যালেন্ডার বিতরণ


পর্যটন অধ্যুষিত উত্তর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্ববৃহৎ পুরাতন একটি অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের (২০২৩-২০২৫)এর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১৬ ফেব্রয়ারী বিকেলে সালুটিকর ডিগ্রী কলেজ হল রুমে সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েমের সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বৃহত্তর জৈন্তিয়ার কৃতি সন্তান সাবেক গোয়াইনঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট হাসান আহমদ,গোয়ানঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর তজম্মুল আলী,সুনামগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার শরীফ সিকদার,নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মিসবাহ আহমদ,একে মিডিয়ার সাংবাদিক আনোয়ার হোসাইন,জেলা তাঁতী লীগের উপ-দপ্তর সম্পাদক আলাজুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি জসিম উদ্দিন বাহার,সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,আরিফ মাহমুদ শাহিন

তমিজুর রহমান,হাফিজ গুলজার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা প্রয়াত নেতৃবৃন্দের কথা স্মরণ করে মরহুম এম তৈয়বুর রহমান, মরহুম আসলাম উদ্দিন সহ সকলের স্মরণে স্মৃতিচারণ করেন।

পরিশেষে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৫১ বিশিষ্ট গোয়াইনঘাট ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সমাপনী বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: