বিশ্বনাথের পশ্চিম নোয়াগাঁও দরবার শরীফে বার্ষিক ওরস সম্পন্ন।
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নে পশ্চিম নোয়াগাঁও চিশতিয়া দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে।
সায়েরে সূফি সাধক হযরত খাজা হাবিব উল্লা চিশতি (র.) এর ৮৮ তম এবং সায়ের সূফি সাধক ওলীয়ে কামেল হযরত খাজা আব্দুল গণি চিশতি (র.) এর ১৯ তম বার্ষিক ওরস ১৪,১৫, ১৬ ফেব্রুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্ত আশিকানের উপস্থিতিতে আজ বাদ ফজর সমাপ্ত হয়েছে।
ওরসের ১ম দিনে রওজা গোসল, গিলাপ চাড়ানো, ফাতেহা পাঠ, খতমে কুরআন, ২য় দিনে মিলাদ মাহফিল, শিরনি বিতরণ, রাতব্যাপি জিকির, ও কাওয়ালী, ৩য় দিনে মিলাদ মাহফিল, মারফতি ও বাউল গান, সঙ্গীতানুষ্ঠান ও তবররুক বিতরণের ছিল মূল আয়োজন।
দরবারে বর্তমান গদিনিশীন মোতাওয়াল্লী আলহাজ্ব পীর শাহ শামছুল ইসলাম তুতা মিয়ার তত্বাবধানে বার্ষিক ওরসের গত রাতে বিশেষ আয়োজনে ভক্ত আশেকানের পাশাপাশি উপস্থিত হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শেষ দিনের বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহসভাপতি এডভোকেট আব্দুল মতিন, শিক্ষানবিশ আইনজীবী ও খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সেনাপতি, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, আইনজীবী সহকারী ও লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, মিজু আহমদ কামরান প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




