কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ইন্তেকাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ইন্তেকাল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০১:০৮:২৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ইন্তেকাল

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ইন্তেকাল।


কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।মুক্তিযোদ্ধা হিরা মিয়ার ভাগ্না জীবন মেম্বার জানান, আজ বাদ জোহর কাঁঠালবাড়ি- চৌমুহনীবাজার মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শামীম আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তার আব্দুন নুর, সাবেক কমান্তার চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: