শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে এমপি ইমরান আহমদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার অতীতে ও সাধারণ মানুষের পাশে ছিল এখনও আছে ৷ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। যার ফলে বিগত ১৫বছরে এই দেশের অভূতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে ৷
১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কম্বল বিতরণ অনুষ্টানে ঊপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানা অফিসার ইনচার্য রফিকুল ইসলাম,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ৷ ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান সিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ,ভৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন,সাবেক ছাত্র নেতা মারুফুল হাছান মারুফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৷
এম পি গোয়াইনঘাটে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের উপকার ভোগী, ক্ষুদ্র নৃ -গোষ্ঠী, চা শ্রমিকসহ প্রায় চার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
জৈন্তাবার্তা/জেএ




