মরহুম রশিদ হেলালীর সহধর্মিণীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

মরহুম রশিদ হেলালীর সহধর্মিণীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৫:১৯:৪১ পূর্বাহ্ন

মরহুম  রশিদ হেলালীর সহধর্মিণীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

মরহুম রশিদ হেলালীর সহধর্মিণীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।


জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম রশিদ হেলালীর সহধর্মিণী খোদেজা বেগম হেনার যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ই ফেব্রুয়ারী)  দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ব্যবস্হাপনা কমিটি ও শিক্ষকবৃন্দদের আয়োজনে কলেজ হলরুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে সভাপতিত্বে ও কলেজের কম্পিউটার প্রদর্শক মন্জুর আহমেদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম রশিদ হেলালির সহধর্মিণী খোদেজা বেগম হেনা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম রশিদ হেলালীর ছোট ভাই দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিলেট ব্যুরো চীফ ফারুখ আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ ও মরহুম রশিদ হেলালীর জামাতা যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুব আলম।

অনুষ্ঠানে বক্তারা জৈন্তাপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক তৈয়ব আলি কারিগরি কলেজ, তৈয়ব আলি ডিগ্রি কলেজ, আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট সহ অগনীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম রশিদ হেলালীর স্মৃতিচারণ করে বক্তব্য  প্রদান করেন। 

তারা বলেন আজকের এই তৈয়ব আলি কারিগরি কলেজ তার হাতে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী অধ্যয়ন করে দেশের বিভিন্ন কারিগরী সেক্টরের কর্তব্যরত রয়েছে। 

তারা আরো বলেন রশিদ হেলালীর মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে তার সহধর্মিণী খোদেজা বেগম হেনা ব্যাপস্হাপনা কমিটিতে থেকে প্রতিষ্ঠানের হাল ধরেছিলেন৷ এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় খোদেজা বেগম হেনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার যুক্তরাষ্ট্র গমনে তার ও তার পরিবারের সকলের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়েছেন। 

এ সময় বিদায়ী  সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সহকারী অধ্যাপক মুজিবুর রহমান,প্রভাষক অলকেশ দে,ইন্সট্রাকটর বিল্লাল হোসেন, ইন্জিনিয়ার মনির উদ্দিন,হিসাব সহকারী আবদুর রহিম, সেলিনা বেগম, ল্যাব সহকারী সাহাব উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে খোদেজা বেগমের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে  বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: