মেন্যুয়েল পদ্ধতি নিশ্চিত করলে পাথর কুয়ারী সচলের ব্যাপারে চিন্তা করবে সরকার: প্রতিমন্ত্রী নসরুল হামিদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

মেন্যুয়েল পদ্ধতি নিশ্চিত করলে পাথর কুয়ারী সচলের ব্যাপারে চিন্তা করবে সরকার: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:১৫:২৪ পূর্বাহ্ন

মেন্যুয়েল পদ্ধতি নিশ্চিত করলে পাথর কুয়ারী সচলের ব্যাপারে চিন্তা করবে সরকার: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জৈন্তাপুরের প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


মেন্যুয়েল পদ্ধতিতে পাথরের উত্তোলন নিশ্চিত করতে পারলে সিলেটে বন্ধ থাকা পাথর কুয়ারীগুলো সচলের ব্যপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

১৭ ফেব্রুয়ারী (শনিবার) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ওইদিন সকালে গ্যাস ফিল্ডে বঙ্গবন্ধুর মুর‍্যাল উদ্বোধন শেষে গ্যাস ফিল্ডের জিএম এর বাসভবনে দুপুরের খাবার শেষে জৈন্তাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে একটি সাংবাদিক প্রতিনিধিদল ফুল দিয়ে প্রতিমন্ত্রী কে স্বাগত জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিগত কয়েক বছর পূর্বে বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে পাথর উত্তোলনকারীরা। সেই সময় পরিবেশবাদী ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখা গিয়েছে নদী ভেঙে পাড়, ঘরবাড়ী বিলিনসহ শতশত একর কৃষি আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সেই সাথে অনেক মানুষ মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ বিপর্যয়রোধে বোমা মেশিন চিরতরে বন্ধে পাথর উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। 

তিনি জানান, কুয়ারী বন্ধ হওয়ায় পাথর সংশ্লিষ্ট শ্রমিকদের অর্থনৈতিক দূরাবস্থার কথা জানতে পেরেছি। সেই সাথে প্রতি বছর পাহাড়ী ঢলে নদীর উৎসমুখে পাথর জড়ো হয়ে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় উল্টো নদীর দুই পাশ ভাঙন কবলীত হচ্ছে সেই তথ্য আমাদের হাতে এসেছে।

কিন্তু বোমা মেশিন সম্পূর্ণ রূপে বন্ধ করে যদি মেন্যুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত করা যায় তবে উৎসমুখে পাথরগুলো অপসারণ ও গভীর গর্ত না করার শর্তে কুয়ারী খুলে দেয়ার ব্যপারে তিনি প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করে দেখবেন।

এ বিষয়ে সকল কুয়ারী সংশ্লিষ্টূের স্মারকলিপি প্রদানের কথা তিনি বলেছেন।

আধঘন্টা চলমান এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, এডিশনাল পুলিশ সুপার শেখ সেলিম,  জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ জৈন্তাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: