রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই: গণপূর্তমন্ত্রী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:২২:১৩ পূর্বাহ্ন

রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই: গণপূর্তমন্ত্রী


দেশে রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, সব কার্যক্রম চলমান রয়েছে। রিজার্ভ নিয়েও আমাদের কোনো সংকট নেই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা পরিহার করে কীভাবে দ্রুত কাজ করা যায় সেটি নিশ্চিত করা হচ্ছে। কাজের গুণগতমান ভালো করতে গিয়ে অনেক সময় দেরি হয়। সেটি বিবেচনায় রেখে কোনো কাজ যাতে প্রলম্বিত না হয় সে বিষয়ে তৎপর রয়েছি। সিটি কর্পোরেশন, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের মতো পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা বাড়ছে।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনুমতি না নিয়ে কেউ যদি আবাসন গড়ে তোলেন সেটা বেআইনি কাজ। সেই বিষয়টি দেখবেন জেলা প্রশাসক। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী