স্কুল ছাত্র মুসরাফের খুনিদের গ্রেফতারের দাবিতে জকিগঞ্জে মানববন্ধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

স্কুল ছাত্র মুসরাফের খুনিদের গ্রেফতারের দাবিতে জকিগঞ্জে মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৮:২৬:২৬ পূর্বাহ্ন

স্কুল ছাত্র মুসরাফের খুনিদের গ্রেফতারের দাবিতে জকিগঞ্জে মানববন্ধন

স্কুল ছাত্র মুসরাফের খুনিদের গ্রেফতারের দাবিতে জকিগঞ্জে মানববন্ধন।


জকিগঞ্জ উপজেলার এওলাসারে  ঘাতকের হাতে নির্মমভাবে নিহত গোলাম মোস্তফা স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র মুসরাফ হত্যার ১২ দিন পরেও আসামী গ্রেফতার করা যায়নি।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ২ টার দিকে ঘাতকদের গ্রেফতারের দাবিতে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের এম.এ.হক চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি আলি আহসান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুর সঞ্চালনায় ও  মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌর  আ.লীগের সভাপতি আব্দুল গনি, পরিষদের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান, উপদেষ্টা মনোরঞ্জন মনি, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহ,সহ-সাধারণ সম্পাদক মিল্টন রায়, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনই, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা বাবর হোসাইন চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের শসাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, এওলাসার সমাজ কল্যাণ সংস্থা সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতীফ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কদ্দুস, তরুণ সংগঠক তাজুল ইসলামসহ নিহতের সহপাটি ও পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মেধাবী ছাত্র মুসরাফের ঘতকরা নির্জন স্থানে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার ১২ দিন পেরুলেও এখানো গ্রেফতার হয়নি ঘাতকরা। মুসরাফের ‘মা’ বলেন- আমার ছেলে খুবই মেধাবী ও ভালো মনের অধিকারী ছিলেন। খুনিরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলেকে তো আর ফিরে পাব না। খুনীদের দ্রুত গ্রেফতার করা হোক। ছেলের শোকে আমার স্বামী বর্তমানে অসুস্থ হয়ে বিছানা পড়ে আছেন। খুনীদের গ্রেফতার করে ফাঁসি না হওয়া পর্যন্ত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: