‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নিবার্চনে ত্যাগী নেতাদের নিবার্চিত করা প্রয়োজন’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নিবার্চনে ত্যাগী নেতাদের নিবার্চিত করা প্রয়োজন’

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৪:৩৫:০৪ পূর্বাহ্ন

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নিবার্চনে ত্যাগী নেতাদের নিবার্চিত করা প্রয়োজন’

জৈন্তাপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।


জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি । 

এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান। 

সভায় বক্তারা তৃণমুল পর্যায়ের দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাই-কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান হয়েছে। সভায় আসন্ন উপজেলা পরিষদ নিবার্চন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নিবার্চনে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নিবার্চিত করা প্রয়োজন । 

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, সদস্য মো: গোলাপ মিয়া, জেলা পরিষদ সদস্য মো: শাহজাজান। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। 

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক মো: জাকারিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহ-সভাপতি মো: আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার দাস, হানিফ মোহাম্মদ,দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষকলীগ আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, উপজেলা স্বোচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন। 

বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ  উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: