জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা : প্রধানমন্ত্রী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৮:২২:৪২ পূর্বাহ্ন

জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা : প্রধানমন্ত্রী

ফাইল ছবি


অবৈধভাবে সাগরপথে ইউরোপে যাত্রা করতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের ডুবে মরা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জানি না, কী সোনার হরিণ খুঁজতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মরা, এটা খুবই কষ্টকর। যারা অবৈধভাবে বিদেশে আসতে চায়, তাদের সচেতনতা করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় সবার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কিছুলোক অনবরত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এটা যেন করতে না পারে, এ ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাতে অগ্নিকাণ্ড ঘটে। তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ অভিবাসীর মরদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। যে ৯ জনের মরদেহ পাওয়া গেছে তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

তিউনিসিয়া উপকূলে নৌকার আগুনে নিহত সবাই বাংলাদেশি, ধারণা আইওএমের

এদিকে মতবিনিময় সভায় প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশে যারা কাজ করেন, তারা নিজেরা অংশীদার খুঁজতে পারেন, দেশে বিনিয়োগ করতে পারেন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, সেখানে বিনিয়োগ করতে পারেন।

একইসঙ্গে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে কোথাও এতটুকু্ও খুঁত পাওয়া যায়নি। যদি মানুষের আস্থা-বিশ্বাস ভালোবাসা অর্জন করতে না পারতাম, তাহলে টানা চারবার নির্বাচিত হতে পারতাম না। ৭ জানুয়ারির নির্বাচনের আগেও বিএনপি খেলতে চেয়েছিল। এ খেলায় তাদেরকে উসকানি দেয় কিছু মুরুব্বি। কিন্তু এবার সফল হতে পারেনি। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কী নির্বাচন করবে? ২০০৮ সালে পেয়েছিল ৩০টা সিট, ২০ দলের ৩০ সিট। এরপর থেকে এরা নির্বাচনবিমুখ। আওয়ামী লীগ নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেই রাজনীতি করে, ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী