ছবি : নিজস্ব
উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লায় বিজয় অর্জন করেছেন এ্যাড: অবনী মোহন দাশ। কন্ট্রোল রুমে ঘোষিত ফলাফল থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।
এদিকে ভাইস-চেয়ারম্যান পদে ৮৯৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান পেয়েছেন ৬৪৬৪ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯৭৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন সর্বরি মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলপিনা আক্তার পেয়েছেন ১১১৬১ ভোট।
এম সি




