পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলনকারীদের তালা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলনকারীদের তালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৩:৫০:০২ পূর্বাহ্ন

পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলনকারীদের তালা


সকল ধরনের গ্রাহক সেবা বন্ধ রেখে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ফটকে তালা ঝুলিয়ে অভিন্ন সার্বিস কোড, পিবিএসের প্রতি বৈষম্য দূরীকরণ ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরি নিয়মিত করনসহ বিভিন্ন দাবিতে পঞ্চম দিনের ন্যায় সুনামগঞ্জে কর্মবিরতি পালন করছে পল্লী বিদুৎ কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে দাবি আদায়ে আন্দোলন করেন সমিতিতে কর্মরত সকল ডিজিএম, এজিএম, সুপার ভাইজার, লাইনম্যান, বিলিং সহকারি, মিটাররিডারসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

এসময় আন্দোলনকারীরা উত্তাপিত দাবিগুলো অনতিবিলম্ব পূরণে আদায়ে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। নতুবা ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুশিয়ারি প্রদান করেন তারা।

কর্মবিরতি পালনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতিন জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। বিলিং সহকারি জলি পাল ও মার্জিনা বেগম, লাইন ম্যান আবু সাইদ, রহুল আমীন লাইন ক্রু ওয়ান মিটাররিডার আব্দুল মালেক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।

এদিকে গ্রাহক সেবা বন্ধ রেখে আন্দোলন করায় জেলার বিদ্যুৎ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলএইচ