জৈন্তাপুরে বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৫:২৬:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় মসলা জাতীয় উদ্ভিদ বস্তায়   আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। সাধারণ স্বল্প পরিশ্রম ও কম বিনিয়োগে কম পরিসর জায়গা ও বাড়ীর সিমানা কিংবা পুকুড়ের পাড়ে বস্তায় আদা চাষের সুবিধা থাকায় কৃষকদের মধ্য আগ্রহ বৃদ্ধির অন্যতম কারণ।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্হানীয় কৃষক পর্যায়ে ফলবাগান ছায়াযুক্ত স্হানে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মাঝে বস্তায় আদা চাষের প্রদর্শনী দেয়া হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মরত মেকানিক মোহাম্মদ রেজাউল করিম বলেন উক্তো প্রকল্পের আওতায় জনপ্রতি কৃষকদের মাঝে ৫০০ বস্তা আদার চারা সরবরাহ করা হয়েছে। তিনি বলেন উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত কৃষকদের মাঝে চলতি মৌসুম থেকে অন্যান্য ফসলের পাশাপাশি আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত লক্ষিপুর গ্রামের সফল এক কৃষক আব্দুস শুক্কুর জানান, তিনি প্রতি বছর ধান,লালশাক,বেগুন,টমেটো, সরিষা সহ বিভিন্ন শীতকালীন ফসল চাষ করে থাকেন। চলতি কৃষি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে প্রদর্শনী সহ ৫০০ বস্তা আদা চাষের সুযোগ করে দেয়া হয়। তিনি জানান বাড়ীর সীমানা ও পুকুরের পাড়ে অব্যবহারীত অংশে সারী সারী ভাবে বস্তা বসিয়ে আদার চাষ করতে সুবিধা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতি সপ্তাহে উপ সহকারী কৃষি কর্মকর্তারা প্লট পরিদর্শন সহ নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী চলতি মৌসুমের শেষে ভালো ফলাফল পাবেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, মসলা জাতীয় ফসল আদার একটা প্রধান রোগ হলো রাইজমরোট বা কন্দ পচন। সাধারণত যেসব জমিতে পানি চলে আসে সেই সব জমিতে আদা চাষ অনুপোযোগী। আর জৈন্তাপুর এলাকা ঘন ঘন পাহাড়ী ঢল হয়ে থাকে। এ জন্য রাইজমরোট এড়াতে প্রথম অবস্থায় ১০ হাজার বস্তায় কৃষক পর্যায়ে আদা চাষ করানো হয়েছে যার ফলে রাইজমরোট থেকে ফসলকে রক্ষা করা যাবে বলে তিনি আশাবাদী। তিনি আরো বলেন মসলা জাতীয় ফসলের উপর প্রদর্শনী প্রদানের পাশাপাশি কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে যার ফলে বস্তায় আদা চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। এর পাশাপাশি প্রকল্পটি নতুন হওয়ায় জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে কিভাবে বস্তা প্রস্তুত করা,মাটির পরিচর্যা করা,কি পরিমান সার ও মাটির মিশ্রণ হবে ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়েছে। তিনি চলতি মৌসুমে বস্তায় আদা চাষে কৃষক পর্যায়ে ভালো ফলাফল আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার