বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিংও গ্রাহক হয়রানির প্রতিবাদ সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিংও গ্রাহক হয়রানির প্রতিবাদ সভা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৬:০৯:৩৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিংও গ্রাহক হয়রানির প্রতিবাদ সভা

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথে অতিরিক্ত লোডশেডিং,অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বিশ্বনাথ ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আল-হেরা শপিং সিটির সামন থেকে মিছিল সহকারে বিশ্বনাথ জোনাল অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ পল্লি বিদুৎ এর ডাইরেক্টর রমা কান্ত দে, ব্যবসায়ী জয়নাল মিয়া,জামাল মিয়া ও ইকবাল হোসেন।

প্রতিবাদকারীরা মিছিল সহকারে পল্লী বিদ্যুৎ অফিসে গেলে বিশ্বনাথ উপজেলা জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম বলেন, শুধু বিশ্বানাথ নয়,দেশব্যাপী এই সমস্যাটা হচ্ছে। আমাদের ১৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন কিন্তু আমাদের আছে ৭-৮ মেগাওয়াট, যার কারণে আমরা পর্যাপ্ত বিদ্যুৎসেবা দিতে পারছি না।এজন্য গ্রাহক সেবা বিগ্নিত হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে। আমাদের সিলেট হেড অফিস থেকে প্রতিনিধিগণ এসেছেন, তাদের কাছেও আমি বিষয়টা অবগত করেছি। আমাদের বিভাগীয় জরুরি মিটিং রয়েছে সেখানে আমি এই সমস্যার কথা উত্থাপন করব। আশাকরি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।আপনারা একটু দৈর্য্য ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিদ্যুৎ অফিসের এজিএম মুনতাসীর মজুমদার, ডিজি এম (কারিগরি) আরিফ শাহরিয়ার,ব্যাবসায়ী আমির আলী,কাওসার আহমদ, শামসুল ইসলামসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধি ও সুশীল সমাজ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার