সিলেট চেম্বারে হাইওয়ে কন্ডিশন সার্ভে সংক্রান্ত আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সিলেট চেম্বারে হাইওয়ে কন্ডিশন সার্ভে সংক্রান্ত আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৮:০০:২২ পূর্বাহ্ন

সিলেট চেম্বারে হাইওয়ে কন্ডিশন সার্ভে সংক্রান্ত আলোচনা সভা

ছবি: সংগৃহীত


ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রতিনিধিদলের সাথে দি  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চেম্বার কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু।

সভায় ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর হাইওয়ে অ্যাসেট ম্যানেজার আব্দুস সালাম বলেন, হাইওয়ে একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে হাইওয়ে কন্ডিশন সার্ভে করার একটি উদ্যোগ গ্রহণ করেছি। সার্ভেটি করতে পারলে আমরা হাইয়েতে যানবাহন চলাচল ও অর্থনৈতিক কর্মকান্ডের একটি বাস্তব চিত্র তুলে ধরতে পারবো। এটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক সহায়ক সহায়ক হবে। 

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগ, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা করবো। এ ব্যাপারে তিনি সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন। 

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, যোগাযোগ খাতের উন্নয়নের সাথে দেশের উন্নয়ন জড়িত। এ ক্ষেত্রে হাইওয়ে কন্ডিশন সার্ভের উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনার জন্য প্রতিনিধিদলের প্রতি আহবান জানান। তিনি বলেন, দেশের উন্নয়নে আমাদেরকেই অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। তিনি সিলেট চেম্বারের মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভার কো-অর্ডিনেটর ও প্রতিনিধিদলের সদস্য আব্দুল জলিল, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুর  রহমান (লিপন), মোঃ আব্দুস সামাদ, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, ফয়েজ হাসান ফেরদৌস, সায়েম আহমদ, মোঃ মাহদী সালেহীন, আরিফ হোসেন, মোহাম্মদ নূরুল ইসলাম, প্রতিনিধিদলের সদস্য রেজাউল করিম, আদনান ওয়াহদি, আহমেদ নাবিল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার