আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ১০:৩৬:১৮ পূর্বাহ্ন

আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব

ছবি: সংগৃহীত


ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে-বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন, সীমান্তে নির্বিচারে বিএসএফ আমার ভাই-বোনদের গুলি করে মেরে ফেলতেছে অথচ তারা কিছুই করতে পারেনি। আমরা বলে দিতে চাই বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ছুড়ে এদিক থেকে ১০টা গুলি চালাতে হবে।

মতবিনিময় সভা সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। সভায় জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার