ওসমানীনগরে বাসের চা পায় যুবক নি হত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ওসমানীনগরে বাসের চা পায় যুবক নি হত

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে বাসের চা পায় যুবক নি হত

ছবি নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলায় এনা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী যুবক। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার সাদীপুর ইউনিয়নের বেগমপুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের নাম বিশ্বজিৎ সূত্রধর (২৭)। তিনি ওসমানীনগর উপজেলার লামা গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের পুত্র।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর নামের একজন আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস বেগমপুর নামক স্থানে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে এবং মোটসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত বিশ্বজিৎ সূত্রধরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিশ্বজিৎ এর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

হাইওয়ে পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার