জৈন্তাপুরে জনতার হাতে ৩ ছিন তাইকারী আ টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

জৈন্তাপুরে জনতার হাতে ৩ ছিন তাইকারী আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০২:৪০:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জনতার হাতে ৩ ছিন তাইকারী আ টক

ছবি- নিজস্ব


সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার হরিপুর-বাঘেরসড়কের মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় ছিনতাই শেষে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ আহমেদ ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ফজরের আজান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে ব্যবসায়ী মো. আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদবাজার থেকে কানাইঘাট উপজেলার চতুল বাজারের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে রওয়ানা হন। তাকে বহনকারী মোটরসাইকেলটি (সিলেট-মেট্রো-হ-১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে। এ সময় অটোরিকশায় থাকা চালক বাদে তিন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও মোটরসাইকেল চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগদ তিন লক্ষ চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে আবু তাহের চিৎকার করে তাদের পেছন পেছন দৌড়ালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান এবং তাদের প্রচেষ্টায় সিলেট-তামাবিল মহাসড়কের ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অটোরিকশাটি আটক করা হয়। এ সময় একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালকসহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা। 

আটককৃতরা হলেন- নাজমুল (২৮), মোহন আহমেদ (৩০) ও অটোরিকশার চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন।

পরে স্থানীয় জনতা তাদেরকে ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেন। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এদিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অস্থায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সিলেট-তামাবিল মহাসড়কের ১০নং কূপ অংশে ঘটেছে। সেটা গোয়াইনঘাট থানার অন্তর্ভুক্ত। তাই আটক করা ছিনতাইকারীদের বেলা ১১টায় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

পরে এ বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

জৈন্তা বার্তা /আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার