রাতারগুলে কমে গেছে পর্যটকদের আনাগোনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

রাতারগুলে কমে গেছে পর্যটকদের আনাগোনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০৩:০৭:২৫ পূর্বাহ্ন

রাতারগুলে কমে গেছে পর্যটকদের আনাগোনা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের পর চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে পর্যটকশূন্য হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম জলারবন বা সোয়াম ফরেস্ট রাতারগুল। রাতারগুলকে ঘিরে গড়ে ওঠা রেস্তোরাঁ ও নৌকার মাঝিসহ যানবাহনেও এর প্রভাব পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী এবং স্থানীয় পর্যায়ের খেটে খাওয়া মানুষেরা।

উপজেলার ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক সোয়াম ফরেস্ট রাতারগুলে নেই কোনো কোলাহল, নেই ব্যস্ততা। চারদিক বিরাজ করছে নিস্তব্ধতা ও নীরবতা। অলস সময় কাটাচ্ছেন ছোট ছোট দোকান দিয়ে বসে থাকা দোকান মালিক ও কর্মচারীরা। পর্যটক না থাকায় ব্যবসায় নেমেছে ধস। দোকানপাটও রয়েছে বন্ধ। এতে পর্যটনকেন্দ্রের ওপর নির্ভরশীল কয়েকশ পরিবারের মধ্যে চরম দুর্দিন নেমে এসেছে।

নিচে সবুজ রঙের জল, ওপরে নীল আকাশ। স্বচ্ছ পানির ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে করচসহ জালিবেত, কদম, হিজল, মূর্তাসহ বিভিন্ন প্রজাতির গাছ। রাতারগুল সোয়াম্প ফরেস্টের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখরিত থাকতো। তবে মিঠা পানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের চমৎকার দৃশ্য উপভোগ করা দর্শনার্থীর সংখ্যা কমেছে রাতারগুল। 

দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলারবন রাতারগুল। রাতারগুলের স্বচ্ছ জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র-পল্লবের চমৎকার দৃশ্য উপভোগ করতে এখানে আসেন পর্যটকরা। তবে এই জলের রাজ্য উপভোগ করতে দিন দিন কমছে পর্যটকদের সংখ্যা।

নৌকা সংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয় বাসিন্দা মানজুর আহমদ জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় রাতারগুলে প্রতিদিন পর্যটকের সংখ্যা কমছে। শুক্রবার এলে ১০ থেকে ১২টি গাড়িতে করে কিছু পর্যটক আসেন। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো তাদের অলস সময় পার করতে হয়।

সোহেল স্কয়ারের স্বত্বাধিকারী সোহেল আহমদ জানান, গত জুলাই মাসের ১৫ তারিখ থেকে কমতে শুরু করে পর্যটক। বর্তমানে নামমাত্র কয়েকজন পর্যটক ঘুরতে আসে। এ অবস্থায় তিনি তার স্কয়ারে কর্মরত স্টাফদের বিদায় দিয়ে দিয়েছেন। দেশের অস্থিতিশীল পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার