জৈন্তাপুরে ৭৬২ বোতল ভারতীয় মদ আ টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ৭৬২ বোতল ভারতীয় মদ আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০৩:১৬:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৭৬২ বোতল ভারতীয় মদ আ টক


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৭৬২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এগুলো আটক করা হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওড় সীমান্ত এলাকায় টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৬২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি, যার আনুমানিক সিজারমূল্য ১১ লক্ষ ৪৩ হাজার টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি। 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা পরবর্তীতে বিজিবির ব্যবস্থাপনায় ধ্বংস করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার