আ.লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে: আরিফুল হক চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

আ.লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০৮:৪০:১১ পূর্বাহ্ন

আ.লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে: আরিফুল হক চৌধুরী

ছবি: সংগৃহীত


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু এদেশের জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। জনরোষ থেকে বাঁচতে তাদের নেতা ভারতে পালিয়ে গেলেও অনেকে পালানোরও সময় পায়নি। আওয়ামী লীগের এ করুণ পরিনতি থেকে সবার শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসলে কেবল জনগণের কথা চিন্তা করে দেশ শাসন করতে হবে। আমরা অন্যায় করবো না এবং কাউকে অন্যায় করতেও দেব না। বিএনপি এদেশের মানুষের ভোটের রায় নিয়ে ক্ষমতায় এসে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ বিণির্মানে কাজ করবে।”

বুধবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় মোরার বাজারে আয়োজিত জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বালাগঞ্জের কৃতি সন্তান জেনারেল ওসমানী স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। এ এলাকার মানুষ ঐহিত্যগতভাবে রাজনীতি সচেতন। বিগত ১৭ বছরের ফ্যাসিন্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বালাগঞ্জবাসী সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও দেশের যেকোন সংকটে বালাগঞ্জবাসী এগিয়ে আসবেন বলে আমি বিশ^াস করি।

দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর  সম্পাদক, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ এমদাদুর রহমান জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্¦েচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার