গোয়াইনঘাটে মা-ছেলের ওপর হা মলা ও মা রধরের অভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে মা-ছেলের ওপর হা মলা ও মা রধরের অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০১:৪৬:৩৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মা-ছেলের ওপর হা মলা ও মা রধরের অভিযোগ

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের দিনমজুর শিব্বির আহমদের আনুমানিক দুই একর ভূমি আত্মসাতের চেষ্টা করছে একটি মহল। ভূমি আত্মসাতের চেষ্টায় নিরীহ শিব্বির আহমদের পরিবারের ওপর অতর্কিত হামলা করে তার মা রাবিয়া বেগম ও ভাই রুহেল আহমদকে গুরুতর জখম করেছে ওই চক্রটি।

এ ঘটনায় দিনমজুর শিব্বির আহমদ বাদী হয়ে লামা ইস্তি গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে আব্দুল লতিফ (৩৩), মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মনাফ (৬২), আব্দুস সাত্তার (২৭), আল আমিন (২২) ও মাসুম আহমদ (২৪), আব্দুল মুছব্বিরের স্ত্রী ফাতিমা বেগম (৩৫) ও আব্দুল মনাফের স্ত্রী আয়মনা বেগমের (৫৪) নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, তফসিল বর্ণিত ভূমি মৌজা-ইস্তি, বিএস জে.এল-৫৯, নামজারি খতিয়ান নং-২৯৩, দাগ নং-৬৪, এরিয়া ৮৪ শতক, দাগ নং-৬৫, এরিয়া ১৬ শতক, নামজারি খতিয়ান নং-২৯৪, দাগ নং-৬৫, এরিয়া ৫৬ শতক, দাগ নং-৬৬, এরিয়া ৪৪ শতক সর্বসাকুল্যে ২ একর ভূমি। দীর্ঘদিন থেকে বাদী শিব্বির আহমদের পরিবারের সদস্যরা মালিক থেকে ভোগদখল, ব্যবহার ও সংরক্ষণ করে আসাবস্থায় উপরে উল্লেখিত বিবাদীদের সাথে বর্ণিত ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সহকারী জজ আদালত গোয়াইনঘাট সিলেট-এ স্বত্ব মোকাদ্দমা নং-১৫/২৩, গোয়াইনঘাট থানার বিবিধ মামলা নং-৯৩/২৩ ধারা ১৪৪ ফৌজদারী কার্যবিধি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেট, গোয়াইনঘাট বিবিধ মামলা নং-৫৯/২৪ইং একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়। যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টায় বিবাধীগণ জোরপূর্বক উপরে উল্লেখিত ভূমি দখল করতে ভূমিতে গেলে দিনমজুর শিব্বির আমহদ ও তার পরিবারগণ বাধা দেন। এতে বিবাদীগণ তাদের ওপর চড়াও হয়ে একপর্যায়ে শিব্বির আহমদের মা রাবিয়া বেগম এবং তার আপন ভাই রুহেল আহমদকে বেধড়ক নির্যাতন করে। একপর্যায়ে রুহেল আহমদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীগণ পালিয়ে যায়। শিব্বির আহমদের মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে শিব্বির আহমদের মা রাবিয়া বেগম এবং ভাই রুহেল আহমদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বাদী শিব্বির আহমদ বলেন, দীর্ঘ ১২ বছর যাবত আমি নির্যাতিত হয়ে আসছি। চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসী সালিশ-বিচার করেও কোনো সমাধান করতে পারছেন না।আমি আইনের আশ্রয় এবং সঠিক কাগজপত্র থাকার পরও ন্যায়বিচার বঞ্চিত হচ্ছি। আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করার জন্য তারা পেশিশক্তি ব্যবহার করছে। দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তারা আরও বেশি উশৃঙ্খল হয়ে পড়ছে।

রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব বলেন, শিব্বির আহমেদের মা ও ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনায় সে সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছে। তাদের পক্ষ থেকে ফোন করে আমাকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। শিব্বির আহমাদের মা ও ভাই ওসমানী মেডিকেলে ভর্তি থাকায় আগামী শনিবার বিষয়টি নিয়ে সালিশের জন্য তারিখ নির্ধারণ করে উভয়পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বিবাদী আব্দুল মনাফ হামলা ও মারধরের কথা অস্বীকার করে বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন।

এ ব্যাপারে গোয়াইঘাট থানার ওসি শাহ মো. হারুনুর রশিদ বলেন, বাদী শিব্বির আহমদের দায়ের করা অভিযোগপত্রটি আমার কাছে এখনও পৌঁছায়নি। অভিযোগটি আমার হাতে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার