সিলেটে বন্যার শ ঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সিলেটে বন্যার শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৭:৫৩:২০ পূর্বাহ্ন

সিলেটে বন্যার শ ঙ্কা

ছবি: সংগৃহীত


ভাদ্র মাস একেবারে শেষ প্রান্তে। দুদিন পরই আসছে শরৎকালের শেষ মাস আশ্বিন। বর্ষা শেষে রূপম স্নিগ্ধতা নিয়ে চলা এই শরৎকালে  সিলেটে প্রতিদিনই ছিলো বৃষ্টির পূর্বাভাস, মাঝে-মধ্যে বৃষ্টিও হয়েছে। কিন্তু ভাদ্রের শেষ দিকে তীব্র খরতাপে পুড়েছে সিলেট। এরই মধ্যে সিলেটে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে,  সিলেট বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিন ওই বৃষ্টি চলতে পারে।

ফলে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধলা ও রিগোয়াইন নদীর পানি দ্রুত বাড়বে। এতে ওই নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,  সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এতে পাহাড় ধসেরও আশঙ্কা আছে।

এদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সিলেটে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন সকাল থেকেই তাপমাত্র উত্তপ্ত হয়ে উঠে। ফলে শহরে কমে যায় মানুষের চলাচল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার