লোডশেডিং আর ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গোলাপগঞ্জের মানুষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

লোডশেডিং আর ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গোলাপগঞ্জের মানুষ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৩:০৪:০০ পূর্বাহ্ন

লোডশেডিং আর ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গোলাপগঞ্জের মানুষ

ছবি: সংগৃহীত


সারাটা দিন কাম করি। গরমে জান বারইয়া যার হার আর। বাড়িত আইলে যে ফ্যান ছাড়িয়া বাতাস খাইয়া ঠান্ডা অইমু ইতা ও অয় না। খালি কারেন্ট যায় আর আয়। কারেন্ট না থাকলে বিল কম করি আইব হিতা ও নায়। বিল ত আরো বেশি উ আর। মুই মনে করিয়ার মিটার ইগুতে বেজাল করিয়া তুইছে। কথাগুলো গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৃষক ফরিদ উদ্দিনের। গোলাপগঞ্জে কয়েক দিন ধরে অব্যাহত তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ বিদ্যুৎ-বিভ্রাটে তাঁর মতো অনেকের জীবন অতিষ্ঠ।

ভাদ্রের তাল পাকা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিদ্যুতের লোডশেডিং। ফলে ভয়াবহ ভোগান্তির মুখে গোলাপগঞ্জ উপজেলার মানুষের জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে। শহরের চেয়ে গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতের অবস্থা আরও খারাপ। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ। গ্রামের বাসিন্দাদের ভাষ্য, অসহনীয় পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন গোলাপগঞ্জ উপজেলার ৩ লক্ষাধিক বাসিন্দা। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন শিশু ও বয়স্করা। কয়েক দিন থেকে প্রচণ্ড দাবদাহ প্রবাহিত হচ্ছে এ অঞ্চলে। এ অবস্থায় ঘনঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে গ্রাহকদের ক্ষোভ চরমে উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, লোডশেডিংয়ের কারণে ফ্রিজসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে।

সাহাব উদ্দিন নামের এক গ্রাহক জানান, গত এক সপ্তাহ ধরে যে পরিমাণ বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে আমার ২০ বছরের জীবনে এতো লোডশেডিং দেখিনি। ঘরে ছোট দুটি বাচ্চা রয়েছে। সারা রাত লোডশেডিং চলে, বাচ্চারা গরমে ঘুমাতে পারেনা। বাধ্য হয়ে রাত জেগে বাচ্চাদের হাত পাখা দিয়ে বাতাস করি।

এদিকে গ্রাহকরা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকের কাছ থেকে ইচ্ছেমতো বিল আদায় করছে। মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিচ্ছে, যা একেবারেই অযৌক্তিক। অথচ সেবার মান নেই। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করে। এতে গ্রাহকরা নানা সমস্যায় পড়ছেন। লোডশেডিংয়ের কারণে অনেকের ফ্রিজ, টিভিসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হয়ে যাচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়ছে চিকিৎসা সেবা কেন্দ্রসহ মাকের্ট-শপিং মহলগুলোতে। এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাত ও দিনে ঘন্টাখানেক পরপরই বিদ্যুৎ আসা যাওয়া করে। এমন ভেলকিবাজির কারণে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে ।

প্রচণ্ড গরমে বৈদ্যুতিক সংযোগে প্রভাব পড়ছে বলে লোডশোডিং হচ্ছে হয় বলে জানান এই দায়িত্বশীল।

গোলাপগঞ্জে চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। গরমের মৌসুম চলে গেলে আগামী অক্টোবর থেকে এই অবস্থা উত্তরণ হবে বলে আশাবাদী বিদুৎ বিভাগ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার