ওসমানীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

চ্যাম্পিয়ান তাজপুর ও থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

ওসমানীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১০/০১/২০২৫ ১২:১১:৫৩ অপরাহ্ন

ওসমানীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

ছবি: নিজস্ব


ওসমানীনগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক-বালিকা)-২০২৪ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালক বালিকাদের পৃথক ১৬টি টীমের খেলা শেষে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালকদের মধ্যে থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের মধ্যে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী, সেক্রেটারী আনহার আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা সানাউল হক সানী, তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, তাজপুর ইউপি জামায়াতের আমীর মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, আজাদ মিয়া, বিএনপি নেতা রেজন আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ