সিলেট সুনামগঞ্জে ৭২ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলেট সুনামগঞ্জে ৭২ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১১:৪৮:০১ পূর্বাহ্ন

সিলেট সুনামগঞ্জে ৭২ লক্ষ টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ৭২ লক্ষ টাকার ভারতীয় পন্য সামগ্রি আটক করা হয়েছে। 

শনিবার ৪৮ বিজিবি'র এক প্রেস রিলিজে জানানো হয় যে,১১ জানুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে  বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করে বিজিবি। বিজিবি সূত্র জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ৭২,৩৬,৫৮০.০০ (বাহাত্তর লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত আশি) টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ