জৈন্তাপুরে ৫০ পিস ই য়া বাসহ যুবক আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫০ পিস ই য়া বাসহ যুবক আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৩:২২:১৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫০ পিস ই য়া বাসহ যুবক আ ট ক


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম জুয়েল আহমেদ (২৮)। তিনি উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি (মধ্যাংশ করমাটি) এলাকার হুরমত আলির পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চিকনাগুল প্রেস বিটারিয়ান চার্চের সামনের রাস্তায় মাদক বিক্রির সময় জুয়েলকে আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে আটককৃত জুয়েলের দেহ তল্লাশি করে তার পরনে থাকা জিন্সের প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামি জুয়েলকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ