গোয়াইনঘাটে উপজেলা সহকারী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে উপজেলা সহকারী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৩:৩২:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে উপজেলা সহকারী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ


সিলেটের গোয়াইনঘাটে নবাগত উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহমেদের দায়িত্ব গ্রহণ ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷

শনিবার সকাল ১১টায় উপজেলা সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রকৌশলী হাসিব আহমেদ।

গোয়াইনঘাট উপজেলার সাবেক প্রকৌশলী রফিকুল ইসলামের বিভিন্ন অনিয়ম-অপকর্মের কারনে গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক তাকে স্ট্যান্ড রিলিজ করার ফলে উপজেলা প্রকৌশলীর পদটি দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে শূন্য ছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) গোপাল কৃঞ্চ দেবনাথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে হাসিব আহমেদকে গোয়াইনঘাট উপজেলার সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হাসিব আহমেদের দায়িত্বভার গ্রহণ কার্যক্রম শেষে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় গোয়াইনঘাট কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী প্রকৌশলী হাসিব আহমেদ, গোয়াইঘাট কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লুৎফুল হক, আহ্বায়ক আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও সিনিয়র কন্ট্রাকটর আব্দুল মতিন। এসময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ নবাগত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ