সিলেটে ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

আ হ ত ২

সিলেটে ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৪:৪৯:৫১ পূর্বাহ্ন

সিলেটে ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হা ম লা

ফাইল ছবি


ছবি তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় হামলার শিকার হন তারা।

আহতরা হচ্ছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হাসান, ও মো. মাশরাফি। বাঁশের লাঠির আঘাতে মাশরাফি মাথায় ও কানে আঘাত পেয়েছেন। অন্যদিকে জোবায়েদ হাতে আঘাত পেয়েছেন। পরে দুজনকেই  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিলেট পর্যটন প্যাকেজ

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নয়াবাজার পয়েন্টের পাশে ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষ্যে পাশের সড়কে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট বসেছিল। সেখানে ছবি তোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে মাশরাফি ও জোবায়েদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে ওই দুই শিক্ষার্থীর ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ