বিশ্বনাথে ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি’ বিতরণ সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বিশ্বনাথে ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি’ বিতরণ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৪:৫৬:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি’ বিতরণ সম্পন্ন

ফাইল ছবি


বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি’ বিতরণ সম্পন্ন হয়েছে।  আজ শনিবার (১১ জানুয়ারী) সকালে  সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৪টি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাবেল আহমদ ও যুগ্ম সম্পাদক বকুল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি ও গরীব কল্যাণ ফান্ডের চেয়ারম্যান আবুল কালাম, ট্রাস্টি ও শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেস্টা মন্ডলীর সদস্য আব্দুল হাই, উপদেস্টা মন্ডলীর সদস্য ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, যুক্তরাজ্য প্রবাসী-শিক্ষানুরাগী মফাজ্জুল আলী, কামালবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান  ভুঁইয়া, চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।

বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়।  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোছাঃ আদিত্য জামান ভুঁইয়া, নিরব সূত্রধর, শাফায়েত হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি শাহেদ আহমদ প্রিন্স। সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ‘৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা’। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া’সহ সকল ক্ষেত্রে ভ‚মিকা রাখার কারণে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’ সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ