সিলেটে জমি নিয়ে বিরোধ, সং ঘ র্ষে প্রবাসী নি হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলেটে জমি নিয়ে বিরোধ, সং ঘ র্ষে প্রবাসী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৭:৫১:৩০ পূর্বাহ্ন

সিলেটে জমি নিয়ে বিরোধ, সং ঘ র্ষে প্রবাসী নি হ ত

ফাইল ছবি


সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদি আরব প্রবাসী। তিনি সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে জড়ান।  এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল গফুর মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে  সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া জানান, লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ