চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন: ড. ইউনূস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন: ড. ইউনূস

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৯:২১:২৪ পূর্বাহ্ন

চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন: ড. ইউনূস

ছবি: নিজস্ব


অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চিকিৎসায় মাইলফলক হবে সিলেট কিডনি ফাউন্ডেশন। এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। শনিবার (১১ জানুয়ারি) সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন। এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছেন সবাই আমার পরিচিত। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। ব্যস্ততার কারণে সরাসরি অংশ নিতে না পারলেও ভবিষ্যতে আসার চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, রাজনৈতিক দলগুলো গভীর উপলব্ধির সাথে গণতন্ত্রের প্রকাশ্য চর্চা না করে ৫ আগস্টের অরাজকতার দিকে ধাবিত হলে তার দায়ভার তাদেরই নিতে হবে। তিনি বলেন, সরকার বেকায়দায় নেই। কারণ দেশের জনগণের চোখ খুলে গেছে। অর্ন্তবর্তী সরকার তার আসার কারণ ও কাজ সর্ম্পকে অবগত। তবে জুলাই বিপ্লবের কাছ থেকে শিক্ষা না নিয়ে রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের চর্চার বদলে ৫ আগস্টের মত অরাজকতার দিকে এগিয় যায় তাহলে এর দায়ভার তাদেরই নিতে হবে।

আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এর আগে এক ভিডিও বার্তায় সিলেটে নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। 

অনুষ্ঠানে বক্তব্য দেন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন- উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব) প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ