জৈন্তাপুরে চো রা ই রয়েল এ ন ফি ল্ড সহ দুইজন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে চো রা ই রয়েল এ ন ফি ল্ড সহ দুইজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ১২:০০:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে চো রা ই রয়েল এ ন ফি ল্ড সহ দুইজন আ ট ক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর ভারতীয় থেকে অবৈধ পথে আনা রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি বাইক সহ দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক হওয়া দুই ব্যাক্তির নাম মাসুদ আহমেদ রাজু(২০)। সে উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে। অপর জন হলেন একই গ্রামের ইদ্রিস আলির ছেলে জুবায়ের আহমেদ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ই জানুয়ারি)  রাত ৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে অভিযানে নামে মডেল থানা পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা'র নির্দেশে চলমান অভিযানে একটি নেভীব্লু রংয়ের ডিআই পিকআপ গাড়ী হতে পাঁচারকালে রয়েল এনফিল্ড বাইকটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপে থাকা দুই ব্যাক্তি স্বীকার করে বাইকটি ভারতীয় সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক দুই আসামিকে রবিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ