সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে : আ জ হা রী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে : আ জ হা রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০২:০১:৩৯ পূর্বাহ্ন

সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে : আ জ হা রী

ছবি সংগৃহীত


সিলেটে প্রায় এক যুগ পর আঞ্জুমানে খেদমতে কুরআন'র আয়োজনে তিনদিনব্যাপী ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের শেষদিনে কিছুসংখ্যক শ্রোতাদের বার বার ধাক্কাধাক্কি ও বোতল ছুড়ার কারণে ক্ষুব্ধ হয়ে বয়ান অসম্পূর্ণ রেখেই মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করেন ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাহফিলে পূর্ব নির্ধারিত ছিলো মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর বয়ানের সময় সূচী। রাত ৮টা ১১ মিনিট থেকে রাত ১০টা ১০মিনিট পর্যন্ত বয়ান পেশ করবেন। সময় মতো মঞ্চে উঠেও ছিলেন তিনি। বয়ান শুরুর কয়েক মিনিটের মাথায় মাহফিলের প্যান্ডেলের শ্রোতারা ধাক্কাধাক্কি শুরু করেন ও বোতল ছুড়ে মারেন সামন থেকে পেছনে এবং পেছন থেকে সামনে। এসময় তিনি উপস্থিত শ্রোতাদের শান্ত থাকার জন্য বলেন। এভাবে মাহফিলের মধ্যে কয়েকটি স্থানে কয়েকবার শ্রোতারা হট্টগোল করেন তবে আজহারী তখনও তাদেরকে বুঝিয়ে বলে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শান্ত হয়নি প্যান্ডেলের ডান পাশের কিছু সংখ্যক যুবক।

মধ্যখানে ফের ধাক্কাধাক্কি শুরু হলে ড.মিজানুর আজহারী বলেন, এটা পরিকল্পিত কিছু হতে পারে বলে আমাদের ধারণা করতে হবে। লাখ লাখ মানুষ বসে আছে তোমারা একটু শান্ত হবা না?

বক্তব্যের দেড়ঘন্টার মাথায় অনেক অনুরোধ করে শান্ত করতে না পেরে মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই 'সিলেট ওকে আমি বিদায় নেই, যা তোমরা দেখালা ইটস গুড এনাফ ফোর টু-নাইট। 'সিলেট আজকে কী করছো এটা মনে থাকবে' বলে দোয়া করব বিদায় নেন।

এদিকে, মিজানুর রহমান আজহারীর এমন মন্তব্যে সচেতন মহল বলছেন-এমসি মাঠের আয়োজনে সিলেটের স্থানীয় লোকের চাইতে বহিরাগত লোকই বেশি ছিলেন। যে কারণে এমনটি ঘটেছে। আজহারি সিলেটবাসীর দিকে আঙ্গুল তুলে কথা বলা উচিত হয়নি।

এর আগে বয়ান চলাকালে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, দেশে আমরা চাঁদাবাজি-দখলবাজি চাই না। এ দেশে কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না।

তিনি বলেন, আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তি জানতে পারি, তার আগে কিন্তু জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। এটাই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশে। এ সময় আমরা যেন কাঁদা ছোঁড়াছুড়ি না করি। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ