সিলেট তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধা ক্কা য় নারীর মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধা ক্কা য় নারীর মৃ*ত্যু

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৪:২৮:২৯ পূর্বাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধা ক্কা য় নারীর মৃ*ত্যু

ফাইল ছবি


সিলেট তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেসা (৪০)।তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমেদের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। বেলা ১১:১০ মিনিটে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের ( রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।

স্হানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ