বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৫:৫৬:২০ পূর্বাহ্ন

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


বিশ্বনাথে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া চারিগ্রাম আঞ্চলিক শাখা কর্তৃক  চারিগ্রামের ৫৫জন কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও সংবর্ধনা প্রদান করেছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি হাফিজ ক্বারী নাইম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন  সিংগের কাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী জমসের আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা উত্তর শাখা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা উত্তর শাখা তালামীযের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ক্বারী রুবেল আহমদ,খাজাঞ্চি পশ্চিম ইউনিয়ন শাখা তালামীযের সভাপতি আহসান উদ্দিন, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল গাফফার লিমন,চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের সাবেক সভাপতি ক্বারী আতিকুর রহমান। 

এসময় আরও উপস্থিত ছিলেন,উক্ত শাখার সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আলী রাকেল,সহসাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সহ অর্থসম্পাদক ছায়েম আহমদ, সদস্য আবুল হোসেন,রাহুল আহমদ, জাবের আহমদ, নাহিদ আহমদ, আব্দুল বাসিত,সুমন আহমদ,মোসাদ্দিক হোসেন,শামসুদ্দিন সরদার,সাহেদ আহমদ, সোহান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু সাইদ ও ইসলামি নাশিদ পরিবেশন করেন নাইদ আহমদ ইমরান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ