নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওসিসি সেন্টারকে গতিশীল করতে হবে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সিলেটে সমাজকল্যাণ উপদেষ্টা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওসিসি সেন্টারকে গতিশীল করতে হবে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৯:১০:২৮ পূর্বাহ্ন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওসিসি সেন্টারকে গতিশীল করতে হবে

ছবি: নিজস্ব


অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। 

রোববার (১২ জানুয়ারি) সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শকালে তিনি এ কথা বলেন।

বর্তমান জনবল দিয়ে কীভাবে আরো ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এসময় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ওসিসির বিদ্যমান সমস্যগুলো নিরসনে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন উপদেষ্টা।

পরিদর্শকালে শারমীন এস মুরশিদ ওসমানী মেডিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন। এসময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা দ্রুত ও নির্ভুলভাবে চূড়ান্ত করার নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. শামছুল ইসলাম, উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

এর আগে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নগরীর রায়নগরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ