সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ১১:৪১:৪৫ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা অনুষ্ঠিত

ছবি : ফাইল ফটো


সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১২.০১.২০২৫ বিকাল  ৪.৩০ ঘটিকা পর্যন্ত ছিল। বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসেইন এবং সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের নাম ঘোষণা করেন।

আগামী ২৩ জানুয়ারি অনুষ্টিতব্য এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদ প্রার্থী আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট মো. আবুল ফজল, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী মো. সিরাজুল হোসেন আহমদ, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শিপু, আয়কর আইনজীবী মো. বাহার উদ্দিন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. ইব্রাহিম, অ্যাডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আ.স.ম. মুবিনুল ইসলাম শাহীন, আয়কর আইনজীবী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ