জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ হবে বিকাশে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ হবে বিকাশে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১২:২৪:৪৬ অপরাহ্ন

জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ হবে বিকাশে

(প্রতীকি ছবি)


সিলেট নগরীর ৫০ হাজার গ্যাস গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় এনেছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। সংযোগকৃত আবাসিক শ্রেণির এসব গ্রাহকদের স্মার্ট প্রিপেইড গ্যাস মিটারসমূহ রিচার্জ করা যাবে বিকাশে।

এর আগে রকেট ও উপায় অ্যাপ দিয়ে জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা যেত। এবার যুক্ত হলো বিকাশ।

ios বা google play store থেকে JGTDSL PREPAID এপস ইন্সটল করে, রেজিস্ট্রেশন এবং মিটার ডিটেইলস এড করে রিচার্জ করা যাবে।

জালালাবাদ গ্যাস জানা গেছে, গ্যাসের অপচয় রোধ, সাশ্রয় ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সিলেট নগরীতে শুরু হয় গ্যাস মিটার বসানোর কাজ। ‘স্মার্ট কার্ড’ভিত্তিক উন্নত প্রযুক্তির মিটার জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে সরবরাহ করা হয়। বর্তমানে সিলেট নগরী ও সদর উপজেলার ৫০ হাজার গ্রাহক প্রিপেইড মিটারিংয়ের আওতায় রয়েছেন।

বতর্মানে জালালাবাদ গ্যাসের ২ লাখ ২১ হাজার ৪৫৯ গ্রাহক আছেন। এর মধ্যে আবাসিক বা গৃহস্থালি ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। বাকি ১ হাজার ৬৮৪টি সংযোগ বিভিন্ন শিল্প, বিদ্যুৎকেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ, চা বাগান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের। আবাসিক গ্রাহকদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার প্রায় ৯৫ হাজার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ