সিলেটে আজহারীর মা হ ফি ল শেষে ৩৩ জি ডি, আ ট ক ১০
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সিলেটে আজহারীর মা হ ফি ল শেষে ৩৩ জি ডি, আ ট ক ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:২০:৪৯ পূর্বাহ্ন

সিলেটে আজহারীর মা হ ফি ল শেষে ৩৩ জি ডি, আ ট ক ১০

ছবি : সংগৃহীত


সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১১ জানুয়ারি) রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

পুলিশ জানায়, মাহফিলে আসাদের মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। সাধারণ ডায়েরি সূত্র ধরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চার নারীকে স্বর্ণ ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরাণ থানায় ৩৩টি জিডি ও দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ