সিলেটে পাথর উত্তোলনকালে মাটিচা*পায় শ্রমিকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সিলেটে পাথর উত্তোলনকালে মাটিচা*পায় শ্রমিকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৭:০০:০৫ পূর্বাহ্ন

সিলেটে পাথর উত্তোলনকালে মাটিচা*পায় শ্রমিকের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে মাটিচাপায় লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া পেশায় একজন শ্রমিক। সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন লিটন মিয়া। কাজের সময়ে পাথর কোয়ারিতে মাটি ধসে চাপা পড়েন তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ