সিলেটের ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির শীতবস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সিলেটের ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:১৮:৩২ পূর্বাহ্ন

সিলেটের ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির শীতবস্ত্র বিতরণ

প্রতীকী ছবি


ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সহায়তা যাকাত ফান্ড থেকে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি সিলেটের উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্বর ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি হল রুমে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল মো. মিরাজ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র এক্সিকিউটিভ ইকবাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিবি পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ আহমদ, আইবিবিপিএলসি দক্ষিণ সুরমা শাখা প্রধান সিনিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. নকিব হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইবিআইটি’র একাডেমী ইনচার্জ এম এম সোলায়মান আহসান।
শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও  আইবিবিপিএলসি সিলেটের সিনিয়র ইভিপি ও জোন প্রধান মো. জাকির হোসেন বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় কাজ করছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচণ্ড এই শীতে সিলেটে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ হচ্ছে। ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি দেশের সকল দূর্যোগময় মুহুর্তে মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছে। এছাড়াও গরীব শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সর্বদা চেষ্টা অব্যাহত রেখে চলেছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ