৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১০:৫০:২০ পূর্বাহ্ন

৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ: ইমদাদ চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর দিনের বাংলাদেশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আওতাধিন ৪২টি ওয়ার্ডে প্রচারপত্র বিলিনের অংশ হিসেবে ৩০ নম্বর ওয়ার্ডের চকেরবাজার, শিববাড়ি বাজার, জৈনপুর,  গালিমপুর, চান্দাই, নজরপুর, পশ্চিমপাড়া, টিয়ারগাও, মাঝপাড়া, গালিমপুর এলাকায় প্রচারপত্র বিলিন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. নুরুল ইসলাম, গৌছ উদ্দিন, আনোয়ার হোসেন, টুনু মিয়া, জামিল আলী, সুমন আহমদ, ওমর আলী, জয়নুল ইসলাম শিপন, শাকিল আলী, গৌছ আলী মরিল, আবু বক্কর, শাহ নেওয়াজ, নুরুল হাসান, আব্দুর রহিম, পলাশ চন্দ্র দাস, এপলু, নজরুল, জুবেল, লেইছ, উজ্জ্বল, মিলন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ