সিলেটে পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা অদল-বদল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সিলেটে পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা অদল-বদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ১১:৪৫:১৬ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা অদল-বদল

প্রতীকী ছবি


বাংলাদেশ পুলিশের সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা ২৪ কর্মকর্তা বদলি হয়েছেন সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায়। এরমধ্যে ৬ জনকে সিলেটে অদল-বদল করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়।

সিলেটে অদল-বদল হওয়া ৬ কর্মকর্তা হলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রাজীব কুমার দেবকে একই ইউনিটে উপ-কমিশনার, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমরা রায়কে এসপি পদমর্যাদা দিয়ে খুলনা মেট্রোপলিট পুলিশের (কেএমপি) উপ-কমিশনার, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফারহানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার এবং সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার পদায়ন ও বদলি করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ