সন্তানদের যু গো প যো গী শিক্ষায় শিক্ষিত করতে হবে : ব্যারিস্টার সাইফ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সন্তানদের যু গো প যো গী শিক্ষায় শিক্ষিত করতে হবে : ব্যারিস্টার সাইফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৯:৪৮:৪৭ পূর্বাহ্ন

সন্তানদের যু গো প যো গী শিক্ষায় শিক্ষিত করতে হবে : ব্যারিস্টার সাইফ

ছবি : সংগৃহীত


লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন- বিশ্বায়নের যুগে আমাদের সন্তানদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।তিনি বলেন,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন,আজ যা মানুষ করছে ২০৩০সালের মধ্যে তা যন্ত্রের সাহায্যে হবে। তখন মানুষের কর্মপরিধি সীমিত হয়ে আসবে। এই প্রযুক্তির তত্ত্ব মানুষ জানার জন্য তৈরী থাকতে হবে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে।

তিনি গত রবিবার (১২ জানুয়ারি) রোববার সকালে নগরীর মানিক পীর রোডস্থ  ইএসডি ফাউন্ডেশন পরিচালিত উইমেন্স মডেল কলেজ এন্ড স্কুল শাখার রিফ্রেসারস ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং প্রভাষক স্নিগ্ধা চক্রবর্ত্তী, প্রভাষক হেলাল হামামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লন্ডনের বিশিস্ট সলিসিটর আনসার হাবীব, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস, কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আবুল হোসেন, আব্দুল করিম জলিল,আব্দুল্লাহ আল মামুন,সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন ফারুক,কমিউনিটি নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী, আবু আহমদ এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখার কো অর্ডিনেটর শিল্পী বিশ্বাস। বক্তব্য রাখেন স্কুল শাখার ইনচার্জ মরিয়মুন নেছা মল্লিকা, শিক্ষার্থী ফাইজা আক্তার।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাইশা জাহান মীম ও গীতা পাঠ করেন পূর্ণিমা চক্রবর্ত্তী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক